৮০ হাজার শরণার্থী তাড়াবে সুইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনে গত বছর দেড় লাখের বেশি শরণার্থী আশ্রয় চেয়ে আবেদন করে। ছবি: রয়টার্স
সুইডেনে গত বছর দেড় লাখের বেশি শরণার্থী আশ্রয় চেয়ে আবেদন করে। ছবি: রয়টার্স

আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়া প্রায় ৮০ হাজার শরণার্থীকে তাড়িয়ে দিতে যাচ্ছে সুইডেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানডার্স ইগিম্যান বলেছেন, ভাড়া করা বিমানে করে শরণার্থীদের তাড়িয়ে দেওয়া হবে। এতে কয়েক বছর লাগতে পারে।
আবেদন প্রত্যাখ্যাত হওয়া শরণার্থীদের সম্পর্কে দেশটির গণমাধ্যমকে ওই মন্ত্রী বলেন, ‘আমরা ৬০ হাজার মানুষের কথা বলছি। কিন্তু এই সংখ্যা ৮০ হাজার পর্যন্ত চলে যেতে পারে।’
সুইডেনে ২০১৫ সালে প্রায় এক লাখ ৬৩ হাজার শরণার্থী আশ্রয় চেয়ে আবেদন করেছে। এর মধ্যে মাত্র ৫৫ শতাংশের আবেদন গত বছর গৃহীত হয়েছে।