৮০০ মিটার ওপর থেকে পড়ে তিন পর্বতারোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের আল্পস পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট ব্লাঙ্ক থেকে পড়ে দুই পর্বতারোহী ও তাঁদের একজন পথনির্দেশকের মৃত্যু হয়েছে। ফ্রান্সের পুলিশ গতকাল সোমবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
পুলিশ জানায়, ওই তিনজন সম্ভবত ৮০০ মিটার (দুই হাজার ৬০০ ফুট) উচ্চতায় অবস্থিত একটি সরু ঢাল থেকে পড়ে যান। গত শনিবার সন্ধ্যা থেকেই ওই তিনজনের সন্ধানে তৎপরতা শুরু হয়। পরে গত রোববার রাতে উদ্ধারকারীরা তাঁদের মৃতদেহ উদ্ধার করেন।
মাউন্ট ব্লাঙ্ক পর্বতে আরোহণ করতে গিয়ে সম্প্রতি দুর্ঘটনার হার বেড়েই চলেছে। মাত্র কয়েক দিন আগেও পর্বতটির আরেকটি চূড়ায় আরোহণ করতে গিয়ে ২৫০ মিটার নিচে পড়ে ছয় আরোহীর মৃত্যু হয়।