প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে জাতীয় গোয়েন্দা সংস্থার ৮৭ কর্মীকে বরখাস্ত করা হয়েছে গতকাল মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার ১৪১ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ওই অভ্যুত্থানের মূল ষড়যন্ত্রকারী বলে ফেতুল্লা গুলেনকেই দায়ী করেছেন। গুলেনের কথিত সমর্থকদের সরিয়ে দিতে দেশের বিচারব্যবস্থা, সেনাবাহিনী, পুলিশ ও গণমাধ্যম থেকে শুরু করে সব প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে সরকার।
রয়টার্স