'অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো কঠিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের আইনজীবীরা গতকাল মঙ্গলবার বলেছেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সুইডেনে ফিরে এলে তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হতো, এমন চিন্তা করাটা ‘অকল্পনীয়’। তাঁরা বলেন, সুইডেনের আইনে তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে চাইলেও পারা যেত না। সে ক্ষেত্রে যুক্তরাজ্যের সম্মতির প্রয়োজন হতো। সুইডিশ আইনজীবীরা এই প্রথম অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো না-পাঠানোর বিষয়ে মুখ খুললেন। অ্যাসাঞ্জ সুইডেনে যেতে নারাজ। ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি।
এএফপি