'আর শরণার্থী নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভলসের উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার জার্মানির একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী সংকট নিয়ে ইউরোপের দেশগুলো চূড়ান্ত সীমায় পৌঁছেছে এবং দেশগুলো নতুন করে আসা শরণার্থীদের নিতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এই প্রথম ভয়াবহ শরণার্থী সংকটে পড়েছে। জার্মানি এ পর্যন্ত কমবেশি ১০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ভলস বলেছেন, ‘আমরা আর কোনো শরণার্থীকে পুনর্বাসন করতে পারব না। এটা সম্ভব নয়। আমরা যদি শরণার্থীদের স্রোত বন্ধ না করি তবে জনগণই বলবে, আর নয়, ইউরোপ যথেষ্ট করেছে।’ রয়টার্স