'কথা রাখেননি ওলাঁদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

আশ্রয় দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তাঁর ‘পিঠে ছুরি মেরেছেন’ বলে অভিযোগ করেছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোসাইটি সাময়িকীতে গত শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন। যৌন হয়রানির অভিযোগে জিজ্ঞাসাবাদের কথা বললেও সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে—এ আশঙ্কায় ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আছেন অ্যাসাঞ্জ। ফ্রান্সে শরণার্থী হিসেবে আশ্রয় চাইলে গত জুলাইতে তা নাকচ করে দেয় দেশটির সরকার। এ বিষয়ে অ্যাসাঞ্জ বলেন, ‘ওলাঁদ ও আমার মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছিল। আমার ফরাসি আইনি উপদেষ্টার মাধ্যমে এসএমএস বিনিময় হয়। ফরাসি প্রেসিডেন্ট আমাকে উৎসাহব্যঞ্জক সাড়াই দিয়েছিলেন।’
এএফপি