'কোণঠাসা হব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশ্চাত্যের ঘোষিত নতুন অবরোধ উপেক্ষা করে রাশিয়া গত শনিবার বলেছে, তারা চাপের মুখে কোণঠাসা হবে না। যু্ক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা দেশটির ওপর নতুন কয়েকটি অবরোধ আরোপ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্দর লুকাশেভিচ শনিবার বলেন, ক্রিমিয়ার বাসিন্দারা এখন রাশিয়ার জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ। তারা কখনোই কোণঠাসা হয়নি এবং বাইরের চাপের কাছে নতি স্বীকার করবে না। মুখপাত্র আরও বলেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংকট নিরসনে পশ্চিমা দেশগুলো আবার সম্পূর্ণ অনাগ্রহ দেখাচ্ছে। বিষয়টি দুঃখজনক বলে মনে করে মস্কো। তবে রাশিয়াও প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। ক্রিমিয়ার বিরুদ্ধে ইইউ ও যুক্তরাষ্ট্র শুক্রবার নতুন কিছু অবরোধ আরোপের ঘোষণা দেয়।
এএফপি ও বিবিসি