'কয়েক হাজার বিদেশ ফেরত ইউরোপীয় সম্ভাব্য সন্ত্রাসী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোলের পরিচালক রব ওয়েনরাইট সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপের দেশগুলো মধ্যপ্রাচ্য সফর করে ফিরে আসা তিন থেকে পাঁচ হাজার নাগরিকের সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে রয়েছে। খবর বিবিসির।
ওয়েনরাইট সম্প্রতি যুক্তরাজ্যের এমপিদের বলেন, ইইউর সদস্যদেশগুলোর সন্দেহভাজন আড়াই হাজার নাগরিকের নাম সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীদের অনলাইনে যোগাযোগের বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করার মতো ক্ষমতা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নেই। এটাই পুলিশের সামনে সবচেয়ে বড় সমস্যা।
কতজন ইউরোপীয় নাগরিক সিরিয়ার মতো দেশ সফরে গিয়েছে—যুক্তরাজ্যের হাউস অব কমনসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত সিলেক্ট কমিটির এ প্রশ্নের জবাবে ওয়েনরাইট বলেন, ‘তিন থেকে পাঁচ হাজার। স্পষ্টতই আমরা কাজ করছি বিপুলসংখ্যক লোক নিয়ে। বিশেষ করে তরুণ, যাদের ফিরে আসার সম্ভাবনা এবং হামলা করার মতো সক্ষমতা ও ইচ্ছা রয়েছে; যা গত সপ্তাহে আমরা প্যারিসে দেখেছি।’