'গুলেনই দায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রপ্রবাসী তুর্কি নেতা ফেতুল্লা গুলেনই দায়ী বলে মনে করেন দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিক। গতকাল মঙ্গলবার জরিপ প্রতিষ্ঠান অ্যান্ডি-এআর প্রকাশিত এক জরিপে এ ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যুত্থানচেষ্টার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেন, তাঁর সমালোচক ফেতুল্লা গুলেন ওই ঘটনার পরিকল্পনাকারী। জরিপের ফল বলছে, এতে অংশগ্রহণকারীদের ৬৪ দশমিক ৪ শতাংশই বলেন, তাঁদের বিশ্বাস, অভ্যুত্থানচেষ্টার পেছনে গুলেন রয়েছেন। ৩ দশমিক ৮ শতাংশ দায়ী করেন যুক্তরাষ্ট্রকে, ৩ দশমিক ৬ শতাংশ বিদেশি শক্তি ও ২ দশমিক ২ শতাংশ এরদোয়ানকে।
রয়টার্স