'গ্রিস হারলে ব্যর্থতা ইউরোপেরও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপারাস এক সাক্ষাৎকারে গতকাল মঙ্গলবার বলেছেন, অর্থনৈতিক সংকট থেকে তাঁর দেশকে উদ্ধারে কোনো চুক্তি না করা গেলে তা ইউরোজোনের ‘পরিসমাপ্তির শুরু হবে’। খবর এএফপির।
সিপারাস বলেন, ‘একটি চুক্তিতে উপনীত না হওয়ার অর্থ হলো গ্রিস দেউলিয়া হয়ে যাবে। আর এটা হলে সেই ব্যর্থতা ইউরোপেরও। ইউরোজোনের সমাপ্তির শুরুটা সেখান থেকেই হবে। এটা নিশ্চিত।’
গ্রিসের আর্থিক দুরবস্থা থেকে উদ্ধারে দরকার ৭২০ কোটি ইউরো।