'চ্যালেঞ্জ' নিলেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট কার্যত চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন রুশ ‘লৌহমানব’ ভ্লাদিমির পুতিনকে। বলেছিলেন, বেইজিংয়ে অনুষ্ঠেয় অ্যাপেক শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট যেন তাঁকে ‘এড়ানোর চেষ্টা’ না করেন। অ্যাবোট ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইনের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলতে চান। ওই বিমানে কয়েকজন অস্ট্রেলীয় যাত্রী ছিলেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর গতকাল শুক্রবার বলেছে, পুতিন শীর্ষ বৈঠকের ফাঁকে অ্যাবোটের সঙ্গে বৈঠক করবেন।
এএফপি