'তুরস্কের হুমকি কাজ দেবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার বলেছেন, হুমকি না দিয়ে তুরস্কের উচিত হবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অভিবাসী ইস্যুতে সম্পদিত চুক্তির শর্তগুলো পূরণ করা। ইইউ অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণসুবিধা পেতে হলে তাঁদের সন্ত্রাসবিরোধী আইন সংস্কার করতেই হবে। জাপানে জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার প্রাক্কালে ইসে-শিমায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন জাঙ্কার। এর আগে গত মঙ্গলবার তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেন। জাঙ্কার বলেন, ‘হুমকি-ধমকি কখনো সেরা কূটনৈতিক কৌশল হতে পারে না।’
এএফপি