'নতুন স্নায়ুযুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে টানাপোড়েন বিশ্বকে ‘নতুন স্নায়ুযুদ্ধের মধ্যে’ ঠেলে দিয়েছে। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমাদেরকে সবচেয়ে মারাত্মক হুমকি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। হয় সার্বিকভাবে ন্যাটোর বিরুদ্ধে কিংবা ইউরোপ, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য। মেদভেদেভ এ প্রসঙ্গে ন্যাটো-প্রধান জেন্স স্টলটেনবার্গের ভাষণ এবং বিভিন্ন পশ্চিমা চলচ্চিত্রে রাশিয়ার তরফে পারমাণবিক যুদ্ধ শুরু দেখানোর কথা উল্লেখ করেন। রুশ প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে ভাবি, এটা কি ২০১৬, না ১৯৬২?’ সাবেক সোভিয়েত ইউনিয়ন ও পাশ্চাত্যের মধ্যে আদর্শিক দ্বন্দ্বমুখর দীর্ঘ একটি সময়কাল স্নায়ুযুদ্ধের সময় হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হওয়া এই পর্ব ১৯৮৯ সালে সোভিয়েত নেতৃত্বাধীন কমিউনিস্ট ব্লকের পতনের মাধ্যমে শেষ হয়।
বিবিসি