'না' ভোট জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডে কোনো বিদেশি ১০ বছরের মধ্যে দুবার ছোটখাটো অপরাধ করলে তাঁকে আপিলের সুযোগ ছাড়াই বিতাড়ন করার প্রস্তাব রেখে যে গণভোট হয়েছে তাতে ‘না’ ভোট জয়ী হয়েছে। এর মাধ্যমে ডানপন্থীদের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন সুইসরা। ভোটের ফলে দেখা যায়, অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে বিতাড়ন করার বিপক্ষে অবস্থান নেন ৫৮.৯ শতাংশ ভোটার। ভোটদানের হার ছিল ৬২ শতাংশের বেশি। প্রসঙ্গত, দেশটিতে বসবাসরত প্রায় ২০ লাখ অভিবাসী ওই গণভোটে অংশ নিতে পারেননি। পার্লামেন্টের নিম্নকক্ষে এক-তৃতীয়াংশ আসনের অধিকারী অভিবাসনবিরোধী ডানপন্থী সুইস পিপলস পার্টির চাপের মুখে গত রোববার ওই গণভোটের আয়োজন করে সুইজারল্যান্ড সরকার।
ইউরো নিউজ