প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সম্ভবত’ লন্ডনে পালিয়ে যাওয়া রাশিয়ার সাবেক গুপ্তচর আলেক্সান্দার লিতভিনেনকো হত্যার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। যুক্তরাজ্যের তদন্তকারীরা গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তাঁদের প্রতিবেদনে এসব কথা বলেছেন। ২০০৬ সালে লন্ডনের এক হোটেলে থাকার সময় লিতভিনেনকোর মৃত্যু হয়। তাঁর চায়ের কাপে পরে তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম-২১০ পাওয়া যায়। রাশিয়া এই তদন্ত প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেছে। ব্রিটিশ সরকার উদ্বেগ প্রকাশ করে গতকালই লন্ডনের রুশ রাষ্ট্রদূতকে তলব করে।
রয়টার্স