'পুরো ইউরোপের নিয়ন্ত্রণ নিতে চান পুতিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো অভিযোগ করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমগ্র ইউরোপের নিয়ন্ত্রণ নিতে চান। পুতিনের লক্ষ্য ফিনল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলোর দিকে বলেও মন্তব্য করেন তিনি। ফরাসি রেডিও আরএফআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এসব অভিযোগ করেন। খবর এএফপির।
পেত্রো পোরোশেঙ্কো বলেন, ‘শুধু ইউক্রেনই নয়, পুরো ইউরোপের যতটুকু অধিগ্রহণ আমরা মেনে নেব, ঠিক ততটুকুই নিয়ন্ত্রণে নিতে চাইবেন পুতিন। ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার পর এখন প্রমাণ হয়ে গেছে, চাইলে বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা আমরা ভাঙতে পারি।’
ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, দেশটির পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের চলমান যুদ্ধকে পুরো ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বলেই ভাবা উচিত।