'পূর্ব ইউক্রেন আরও স্বায়ত্তশাসন পাবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো গতকাল বুধবার বলেছেন, দেশের পূর্বাঞ্চলের রুশভাষী-অধ্যুষিত এলাকায় আরও স্বায়ত্তশাসন দেওয়ার জন্য তিনি পার্লামেন্টে বিল আনবেন। তবে কিছুতেই তাদের যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বা বিচ্ছিন্ন হওয়ার সুযোগ দেবেন না। খবর এএফপি ও রয়টার্সের।
মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো আরও বলেন, যুদ্ধবিরতির পর থেকে পূর্ব ইউক্রেনের পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। এত দিন দৈনিক বেশ কয়েকজন করে বীরের মৃত্যু হচ্ছিল।
তবে প্রেসিডেন্টের এ বক্তব্য প্রত্যাখ্যান করে রুশপন্থী বিদ্রোহীদের নেতা আন্দ্রেই পারগিন বলেছেন, তাঁরা ইউক্রেনের অংশ থাকতে রাজি নন।