'প্রায় অভদ্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকে ফকল্যান্ড নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টিমারম্যানের ব্যাপক বাগ্বিতণ্ডা হয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলামের খবরে বলা হয়, টিমারম্যান যুক্তরাজ্যের ‘উপনিবেশবাদী নীতিকে আঁকড়ে থাকার’ সমালোচনা করেন। ক্যামেরন তাঁর ওই মন্তব্যকে ‘হুমকিস্বরূপ’ আখ্যা দেন।
ওই ঘটনার পর আর্জেন্টিনায় একটি জনসমাবেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার বলেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই প্রতিক্রিয়া ছিল ক্রুদ্ধ, প্রায় অভদ্র প্রতিক্রিয়া।’
রয়টার্স