প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের নরম্যান্ডিতে একটি গির্জায় গত মঙ্গলবার ধর্মযাজক খুন হওয়ার ঘটনায় ‘বিচার বিভাগের ব্যর্থতাকেই’ কারণ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। ফরাসি সংবাদপত্র লা মন্ডেতে গতকাল শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুই হামলাকারী কিশোরের মধ্যে আদেল কারমিশে গত বছর সিরিয়ায় যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছিল। পরে হাতে ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। তাকে এভাবে ছেড়ে দেওয়ার সমালোচনা করে ভালস বলেন, ‘এর জন্য আমার সরকারকে দুষলে চলবে না। স্বাধীন বিচারকেরাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন।’
বিবিসি