'বোমাসদৃশ' বস্তু ধ্বংস করল নরওয়ের পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের রাজধানী অসলোয় একটি ‘বোমার মতো’ সন্দেহজনক বস্তু ধ্বংস করা হয়েছে। পুলিশ গতকাল রোববার জানায়, তারা নাশকতার চেষ্টায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। ‘বোমাসদৃশ’ বস্তুটি স্থানীয় লোকজন গত শনিবার সন্ধ্যায় প্রথম দেখতে পায়।
নরওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ এ ঘটনার তদন্ত করছে। পুলিশের একজন মুখপাত্র বলেন, গতকালের নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় ‘তুলনামূলকভাবে বেশি আওয়াজ’ হয়েছে।
পাশের দেশ সুইডেনে গত শুক্রবারই ট্রাক হামলায় চারজন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে অসলোর ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষ বিশেষ সতর্ক রয়েছে। পুলিশ জানায়, বোমা বিশেষজ্ঞ কর্মকর্তারা শনিবার রাতে দীর্ঘ চেষ্টার পর বোমাসদৃশ বস্তুটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছেন। এ সময় অসলোর কর্মব্যস্ত গ্রনল্যান্ড এলাকার একটি অংশ পুলিশ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে।