'ভয় করতেও ভুলে গেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি পর্যটন শহর আমাত্রিচে। ভূমিকম্পের প্রথম বড় আঘাতের পর একের পর এক পরাঘাতে এ শহর ও তার আশপাশ আবারও কেঁপে ওঠে। শহরের অনেক আতঙ্কিত বাসিন্দাই বিনিদ্র রাত কাটিয়েছেন।
আমাত্রিচের বাসিন্দা মনিকা সে সময়ের অভিজ্ঞতার কথা এভাবে বলছিলেন, ‘ভূমিকম্পের পর আমরা রাতে গাড়িতেই ঘুমিয়ে ছিলাম। রাতজুড়ে বিভিন্ন সময় মাটি কেঁপে উঠেছে কয়েকবার। বড় কম্পনের সময় গাড়িটিও দুলে উঠল।’
মনিকার কথা, ‘আমাদের এখন হারানোর আর কিছু নেই। ঘর ভেঙে গেছে। পরিবার ও বন্ধুবান্ধবদের অনেকেই মারা গেছে। আমরা সবকিছু হারিয়েছি। এমনকি ভয় করতেও এখন ভুলে গেছি।’