'মূল পরিকল্পনাকারী' হামিদকে গ্রেপ্তার অভিযান, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে সন্ত্রাসী হামলার ‘মূল পরিকল্পনাকারী’ আবদেল হামিদ আবাউদকে গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, গত শুক্রবারের প্যারিসে হামলার ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ আবদেল হামিদকে গ্রেপ্তারে ফ্রান্সের পুলিশ আজ বুধবার রাতে প্যারিসের শহরতলি সেন্ট-ড্যানিসের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। গ্রেপ্তার অভিযানের সময় এক নারী নিজেকে বোমা দিয়ে উড়িয়ে আত্মহত্যা করেছেন। এ সময় পুলিশের গুলিতে অন্য একজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়। তবে আবদেল হামিদের ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রসিকিউটর ফ্রাঙ্কো মলিনস বলেন, ইন্টেলিজেন্সের মতে আবদেল ফ্রান্সেই আছেন।