রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় ইউক্রেনের নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে বেসামরিক লোকজনকে হত্যা করেছিল। এতে দৃশ্যত ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত হয়েছে। জাতিসংঘ গতকাল বৃহস্পতিবার এ অভিমত দিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) এক গবেষণায় ‘যুদ্ধাপরাধের’ জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্কে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদেরও দায়ী করা হয়। বিদ্রোহীরা ওই এলাকায় স্বঘোষিত ‘গণপ্রজাতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে।