'রাশিয়া পরাশক্তি নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া এখন আর পরাশক্তি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্ট। তিনি দাবি করেন, অর্থনীতির ক্রমাবনতির কারণে কোনো কোনো ক্ষেত্রে রাশিয়া ‘স্পেনের চেয়ে পিছিয়ে গেছে’। আর্নেস্ট গতকাল শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় রাশিয়ার প্রভাব এখন সীমিত। গত কয়েক সপ্তাহ পর্যবেক্ষণ করে দেখা গেছে, দেশটির অর্থনীতির অবস্থা দুর্বল এবং তা আরও অবনতির দিকে যাচ্ছে। তারা এখন বিশ্বের ১৫তম বৃহত্তর অর্থনীতির দেশ। কোনো কোনো ক্ষেত্রে তাদের অবস্থান স্পেনের চেয়ে পেছনে।’ আর্নেস্ট বলেন, একসময় সোভিয়েত ইউনিয়নের যে অর্থনৈতিক শক্তি ছিল, রাশিয়ার এখন সে শক্তি নেই। তাঁর দাবি, রাশিয়া একঘরে হয়েও পড়ছে।
এএফপি