প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিবাসন প্রত্যাশীদের জন্য অস্ট্রিয়ার প্রধান শরণার্থী শিবিরের অবস্থাকে লজ্জাকর আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি বলেছে, রাজধানী ভিয়েনার কাছাকাছি অবস্থিত ট্রাইসকিরচেন শিবিরে স্থান-সংকুলান না হওয়ায় খোলা আকাশের নিচেই রাত কাটান প্রায় দেড় হাজার লোক। শিবিরের পরিবেশ অস্বাস্থ্যকর। চিকিৎসাসেবাও অপ্রতুল। অ্যামনেস্টির অস্ট্রিয়া শাখার প্রধান হেইনজ পাজেল্ট বলেন, এমন ধনী দেশে শরণার্থীদের শিবিরে এ রকম পরিবেশ থাকা অত্যন্ত লজ্জার বিষয়। অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আশ্রয়প্রার্থীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় দেশটি ‘চরম পরিস্থিতির’ মুখোমুখি। তবে ওই শিবিরের পরিবেশ-পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে।
বিবিসি