'সুপারট্যাংক' অচল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার নতুন অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক টি-১৪ আর্মাতা বৃহস্পতিবার মস্কোতে মহড়ার সময় অচল হয়ে পড়ে। এর ফলে যুদ্ধক্ষেত্রে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মস্কোতে আজ অনুষ্ঠেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদ্যাপন কুচকাওয়াজের মহড়ার সময় একটি আর্মাতা ট্যাংক হঠাৎ করেই থেমে যায়। এর চালক ভেতর থেকে একটি ছোট লাল পতাকা তুলে ধরেন। মনে করা হচ্ছে, কোনো সমস্যার কথা বোঝাতেই তিনি পতাকা ওঠান। ট্যাংকটিকে টেনে সরিয়ে নেওয়ার জন্য একটি যান আনা হলেও পরে এটি আবার চালু হয়ে যায়। রাশিয়া আজ যেসব নতুন অস্ত্রশস্ত্র প্রদর্শন করবে তার মধ্যে সবচেয়ে আলোচিত এই আর্মাতা। এতে আছে দূরনিয়ন্ত্রিত কামান এবং ক্রুদের সুরক্ষার বিশেষ ব্যবস্থা।
বিবিসি