'স্কার্ফ খুলতে বলা বৈষম্যমূলক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতাদের সঙ্গে আলাপ-আলোচনা সারার সময় একজন মুসলিম কর্মীকে স্কার্ফ খুলতে বলাটা বেআইনি ও সরাসরি বৈষম্যমূলক আচরণ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের একজন আইন উপদেষ্টা গতকাল বুধবার লিখিতভাবে এ অভিমত দিয়েছেন।

ফ্রান্সের একটি পরামর্শক প্রতিষ্ঠানের এক নারী কর্মীর চাকরিচ্যুতির ঘটনায় স্কার্ফ নিয়ে বিতর্ক শুরুর পরিপ্রেক্ষিতে ওই উপদেষ্টা এ অভিমত দেন। একটি ঘটনায় ক্রেতাদের সঙ্গে আলাপের সময় স্কার্ফ খুলতে অস্বীকার করায় ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানান ওই নারী।

ইইউর এই শীর্ষ আদালতের অ্যাডভোকেট জেনারেল এলিয়েনর শার্পস্টোন লিখিত মতামত দেন, ‘মুসলিম রীতিতে স্কার্ফ পরায় ওই প্রকৌশলী যে নিজের দায়িত্ব পালনে অক্ষম ছিলেন, তার কোনো ইঙ্গিত মেলে না।’