প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, মত প্রকাশের একটা সীমা আছে। সম্প্রতি ফ্রান্সের রম্য পত্রিকা শার্লি এবদোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছাপা নিয়ে পোপ বলেন, কারও বিশ্বাস নিয়ে মশকরা করা ঠিক নয়। শ্রীলঙ্কা থেকে ফিলিপাইনে যাওয়ার পথে বিমানে এসব কথা বলেন পোপ। তিনি বলেন, প্রতিটি ধর্মের মর্যাদা আছে। পরধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে পোপ বলেন, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণের বিষয়টিও মনে রাখতে হবে।
গার্ডিয়ান