প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত মঙ্গলবার বড় ধরনের পুলিশি অভিযানে প্যারিসে হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। নিহত মোহামেদ বেলকেদ আলজেরিয়ার নাগরিক বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় একটি অ্যাপার্টমেন্টের ছাদ দিয়ে কমপক্ষে দুজন অভিযুক্ত পালিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত নভেম্বরে প্যারিসে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে ব্রাসেলসের উপকণ্ঠে বনের কাছে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। বিবিসি