প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইতোল্দ ভাস্তোকস্কি বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে তাঁর দেশে যে মার্কিন ‘ঢাল’ স্থাপন করা হবে, তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হবে না। পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল রোববার মন্ত্রীর এ বক্তব্য প্রকাশ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার বলেন, পোল্যান্ড ও রোমানিয়ায় যে মার্কিন ক্ষেপণাস্ত্র সুরক্ষা ঢাল স্থাপন করা হচ্ছে, তা রাশিয়ার জন্য হুমকি হতে পারে। এ কারণে ওই দুটি দেশে রকেট হামলাও চালাতে পারে রাশিয়া। পুতিনের ওই বক্তব্যেরই জবাব দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।
রয়টার্স