গাজার পথে কনশানস, ফেসবুকে শহিদুল আলমের পোস্ট
গাজা অভিমুখে কনশানস নামের একটি আন্তর্জাতিক নৌবহর, যাতে আছেন আলোকচিত্রী শহিদুল আলম। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার (টিএমটিজি) জাহাজ। ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে এই প্রচেষ্টা। কনশানস অন্য আটটি নৌযানকে ধরে ফেলেছে এবং বর্তমানে একসঙ্গে গাজার দিকে এগোচ্ছে। এফএফসি জানায়, জাহাজটিতে ২৫টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন।