যুক্তরাষ্ট্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন করে আইন পাস

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৮ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে তখন ক্ষমতায় প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। ১৮৩০ সালের এ দিনে দেশটিতে একটি আইন পাস হয়। নাম ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট। এই আইনের মধ্য দিয়ে স্থানীয় আদিবাসী রেড ইন্ডিয়ানদের ভূমির অধিকার খর্ব করা হয়।

অন্যরকম প্রতিযোগিতা

বড়সড় একটি পনিরের গোলক, দেখতে অনেকটা যেন চাকার মতো। পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দেওয়া হয়। গড়াতে গড়াতে সেটি নিচে এসে পড়ে। আর সেই গোলকের পেছনে ছোটেন একদল মানুষ। রীতিমতো প্রতিযোগিতা বসে। প্রতি বছর যুক্তরাজ্যের ব্রোকওর্থের পাহাড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের এ দিনে পনিরের গোলক তাড়া করার প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়েন ব্রিটিশ সেনা ক্রিস অ্যান্ডারসন। তিনি ২১ বার এই প্রতিযোগিতায় জয় পান।

গণিতবিদের কীর্তি

যুক্তরাজ্যের গণিতবিদ অ্যালান তুরিং। ১৯৩৬ সালের এ দিনে নতুন কীর্তি গড়েন তিনি। নিজের লেখা নিবন্ধ ‘অন কম্পিউটেবল নাম্বারস’ জমা দেন তিনি। নিবন্ধে কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত লিখেছিলেন তিনি। অ্যালানের এই কীর্তি আধুনিক কম্পিউটার উদ্ভাবনের পথ অনেকটা মসৃণ করেছিল।

ব্রিটিশ পাউন্ডে খ্যাতনামা গণিতবিদ অ্যালান তুরিংয়ের প্রতিকৃতি
ছবি: রয়টার্স

মোটরসাইকেলের রেস শুরু

দ্য আইল অব ম্যান টিটি রেস—মোটরসাইকেল রেসের বার্ষিক একটি আয়োজন। প্রতি বছর মে-জুন মাসে বিশ্বের বিভিন্ন পাহাড়ি এলাকায় এই আসর বসে। ১৯০৭ সালের ২৮ মে এর প্রথম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। ২৫৪ কিলোমিটার বা প্রায় ১৫৮ মাইল পথ পাড়ি দিতে হয়েছিল প্রতিযোগীদের। পুরস্কার ছিল রৌপ্য পদক ও ২৫ পাউন্ড। আঁকাবাঁকা পাহাড়ি পথে মোটরসাইকেল চালানোর দক্ষতা পরিমাপ এই আয়োজনের মূল বিষয়।

আরও পড়ুন
আরও পড়ুন