ইতিহাসের এই দিনে: ডানা লাগিয়ে আকাশে উড়লেন পাইলট

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৬ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডানা লাগিয়ে উড়ছেন সুইস পাইলট ইউভেস রোসি
ছবি: ভিডিও থেকে নেওয়া

ইউভেস রোসি পেশায় একজন পাইলট। বাড়ি সুইজারল্যান্ডে। ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর অনন্য একটি কীর্তি গড়েন তিনি। ফ্রান্সের আকাশে একটি উড়োজাহাজ থেকে ঝাঁপ দেন তিনি। এ সময় রোসির পিঠজুড়ে লাগানো ছিল কার্বন ফাইবারের তৈরি ডানা। ডানায় যুক্ত ছিল চারটি জেট ইঞ্জিন। নিজের বানানো ডানা লাগিয়ে সেদিন ইংলিশ চ্যানেলের ওপর ৩৫ কিলোমিটার বা প্রায় ২২ মাইল উড়েছিলেন রোসি। নেমেছিলেন যুক্তরাজ্যের ডোভার শহরে। এর মধ্য দিয়ে ডানা লাগিয়ে ওড়ার স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে যায় মানুষ।

আরও পড়ুন

নিষিদ্ধ হয় প্লাস্টিকের বোতল

প্লাস্টিকের বোতল
প্রতীকী ছবি: রয়টার্স

ঘটনাটি অস্ট্রেলিয়ার বান্দানুন শহরের। ২০০৯ সালের এই দিনে শহর কর্তৃপক্ষ প্লাস্টিকের বোতলে পানি বিক্রি বন্ধ ঘোষণা করে। এটিই বিশ্বের প্রথম শহর যেখানে প্লাস্টিকের বোতলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরিবেশ সুরক্ষিত রাখতে শহর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল।

আরও পড়ুন

সবচেয়ে বড় পাখির স্বীকৃতি

পাখিটির নাম এলিফ্যান্ট বার্ড। পাওয়া যায় মাদাগাস্কারে। নাম শুনেই বোঝা যাচ্ছে, পাখিটি আকারে বেশ বড়। একেকটি পাখির উচ্চতা প্রায় ১০ ফুট পর্যন্ত হয়। তবে ভারী শরীরের কারণে পাখিটি উড়তে পারে না। ২০১৮ সালের এই দিনে রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স সাময়িকীতে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। তাতে বলা হয়, এলিফ্যান্ট বার্ড এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পাখি। যদিও ১০০০ বছর আগে এই পাখি বিলুপ্ত হয়ে যায়।

আরও পড়ুন

সেরেনা উইলিয়ামসের জন্মদিন

টেনিস তারকা সেরেনা উইলিয়ামস
ছবি: রয়টার্স

সেরেনা উইলিয়ামস যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ টেনিস তারকা। তাঁকে টেনিসের মহাতারকাদের একজন বললেও ভুল হবে না। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড রয়েছে তাঁর দখলে। আজ সেরেনার জন্মদিন। ১৯৮১ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে তাঁর জন্ম।

আরও পড়ুন