কর্ণাটকে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সিদ্দারামাইয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সিদ্দারামাইয়া। কংগ্রেসের জয়ের অন্যতম কান্ডারি রাজ্য সভাপতি ডি কে শিবকুমার হতে যাচ্ছেন উপমুখ্যমন্ত্রী। দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন
সূত্রমতে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে দলের সভা থেকে এ ঘোষণা দেওয়া হবে। আগামী শনিবার তাঁরা শপথ গ্রহণ করবেন।
কর্ণাটকে বিজেপিকে হারিয়ে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলেও ফল বেরোনোর পর শিবকুমারও মুখ্যমন্ত্রিত্বের দাবি জানিয়েছিলেন। রাজ্য রাজনীতিতে এই দুই কংগ্রেস নেতার রেষারেষি সর্বজনবিদিত।
আরও পড়ুন