ভারতে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট দেখা বন্ধ করল টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বসে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট দেখার সুযোগ বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
টুইটার কর্তৃপক্ষ বলেছে, আদালতের আদেশের মতো আইনি প্রক্রিয়ার কারণে ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কোম্পানির বিধি অনুযায়ী তা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্টটি @Govtofpakistan নামে পরিচালিত হয়। রয়টার্স যাচাই করে দেখেছে, পাকিস্তান সরকারের অ্যাকাউন্টটি এখনো যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো থেকে দেখা যাচ্ছে।
এ ব্যাপারে ভারত ও পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং টুইটারের মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।