সিকিমে সড়ক দুর্ঘটনায় ৩ কর্মকর্তাসহ ১৬ ভারতীয় সেনা নিহত

একটি তীক্ষ্ণ বাঁকে ঘোরানোর সময় সেনা ট্রাকটি খাড়া ঢালের নিচে পড়ে যায়ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিমে সেনা ট্রাক গিরিখাতে পড়ে ৩ কর্মকর্তাসহ ভারতীয় সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনা। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খবর এনডিটিভির

সেনাবাহিনী বলেছে, ওই বহরে তিনটি গাড়ি ছিল। সকালে গাড়িবহরটি চাটেন থেকে থাঙ্গু রওনা হয়। জেমা যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁকে ঘোরানোর সময় ট্রাকটি খাড়া ঢালের নিচে পড়ে যায়।

তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু হয়। আহত চার সেনাসদস্যকে হেলিকপ্টারে করে সরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছেন।

এক টুইটে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত। তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য জাতি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত সেনাদের আশু আরোগ্য প্রার্থনা করছি।’

আরও পড়ুন