ওমান উপসাগরে তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিখোঁজ

তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে মার্কিন হামলার ঘটনার ভিডিও প্রকাশ করেছে সেন্টকমছবি: সেন্টকম

ওমান উপসাগরে একটি তেলের ট্যাংকার বিকল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। জাহাজটির বিরুদ্ধে ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করার মাধ্যমে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে বলা হয়েছে, পালাউয়ের পতাকাবাহী ‘সেত্তেবেলো’ নামের জাহাজটিকে মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু নাবিকেরা তা মানতে ব্যর্থ হন। এরপর একটি মার্কিন বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ‘নির্ভুল নিশানাযোগ্য গোলা’ নিক্ষেপ করা হয়।

ভারত সরকার জানিয়েছে, ওমান উপকূলের কাছে সেত্তেবেলো জাহাজে এ হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। তবে ২১ ভারতীয় ক্রু বা নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, ওমান উপকূলের কাছে সেত্তেবেলো জাহাজে এ হামলার পর তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। তবে ২১ ভারতীয় ক্রু বা নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অবশ্যই বন্ধ করতে হবে।’

চলমান সংঘাতের মধ্যে তেহরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপ করেছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এ হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়ে থাকে।

সেন্টকম জানিয়েছে, গত ১৩ এপ্রিল অবরোধ শুরু করার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী আটটি জাহাজ বিকল করেছে এবং অন্য ১৩৪টি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে।

কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, সর্বশেষ এ ঘটনার পর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধানকে তলব করেছে।

কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, সর্বশেষ জাহাজে হামলার এ ঘটনার পর ভারত সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধানকে তলব করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকেও মার্কিন বাহিনী ভারতীয় ক্রু সদস্যসহ পালাউয়ের পতাকাবাহী আরেকটি তেল ট্যাংকারে আঘাত হেনেছিল। সেন্টকম জানিয়েছে, ‘ম্যারিভেক্স’ নামের ওই জাহাজটিও মার্কিন নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ায় ওমান উপসাগরে সেটির ওপর গুলি চালানো হয়।

ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানের সামরিক বাহিনী জাহাজে সর্বশেষ হামলার ঘটনায় ২৪ ক্রুর সবাইকে উদ্ধার করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন