গগনযানের উৎক্ষেপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে মানুষসহ নভোযান পাঠানোর প্রথম পরীক্ষায় উতরে গেল ভারত। গতকাল শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সফলভাবে ‘গগনযান’ নামে একটি নভোযান উৎক্ষেপণ করার দাবি করেছে। এ দফায় গগনযানে কোনো মানুষ পাঠানো হয়নি। মানুষসহ পাঠানোর মতো সক্ষমতা আছে কি না, তা যাচাই করতেই গতকাল গগনযানের পরীক্ষামূলক এ উৎক্ষেপণ করা হয়।
২০২৫ সালে তিনজন নভোচারীসহ মহাকাশে গগনযান পাঠানো পরিকল্পনা করছে ভারত। গতকালের পরীক্ষামূলক উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল মহাকাশে কোনো দুর্ঘটনার মুখে পড়লে তিন নভোচারী যাতে মৃত্যু এড়িয়ে সমুদ্রে অবতরণ করতে পারেন, তা যাচাই করা। গতকাল পরীক্ষামূলক উৎক্ষেপণের ১০ মিনিট পর তিন নভোচারী সফলভাবে সমুদ্রে অবতরণ করেন।