ভারতের ওডিশায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৪ জনকে আটক

হাতকড়াপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যের ঝাড়সুখুদা জেলা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে রাজ্য পুলিশ। পুলিশ আটক ব্যক্তিদের আটককেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে নির্মিত সুরভী কল্যাণ মন্দিরে রাখা হয়েছে। অন্য ব্যক্তিদের রাখা হয়েছে ডায়মন্ড কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ প্রাঙ্গণে একটি হোল্ডিং সেন্টারে।

ওডিশা রাজ্যে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী ব্যক্তিদের ধরতে পুলিশ বেশ কিছু দিন ধরে অভিযান চালাচ্ছে।

ওডিশার ঝাড়সুখুদা জেলায় বিপুলসংখ্যক কথিত বাংলাদেশি বা বাংলাভাষী অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশে পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন এই জেলায় শ্রমিক, রাজমিস্ত্রি ও ফেরিওয়ালার কাজ করতেন।

পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা তাঁদের ভারতীয় নাগরিকত্বের যথাযথ নথি পেশ করতে না পারলে আইনের আওতায় নেওয়া হবে।