দিল্লিতে থানায় নিয়ে আইনজীবীদের মারধর ও আটকে রাখার অভিযোগ

ভারতের সুপ্রিম কোর্টফাইল ছবি: রয়টার্স

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি থানায় কয়েকজন আইনজীবীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টকে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনকারীদের পক্ষে আদালতে উপস্থিত হয়ে জ্যেষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, গতকাল শনিবার ময়দান গড়ি এলাকার সঞ্জয় কলোনি থানায় যাওয়া আইনজীবীদের কয়েক ঘণ্টা আটকে রাখার এবং তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

আইনবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় হেগড়ে আদালতে বলেন, ‘ভুক্তভোগীদের কয়েকজন আমার সঙ্গে কাজ করেছেন। এমনকি আইনজীবীদের বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দাখিলের হুমকি দিয়েছেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন