কানাডায় হিন্দু মন্দিরে ‘বেপরোয়া হামলার’ নিন্দা নরেন্দ্র মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিফাইল ছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডায় হিন্দু মন্দিরে ‘বেপরোয়া হামলার’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানাডা সরকারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন

নরেন্দ্র মোদি বলেন, ‘কানাডায় হিন্দু মন্দিরে বেপরোয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান আতঙ্কজনক।’

এ ধরনের সহিংসতা ভারতের সংকল্পকে কখনোই দুর্বল করবে না উল্লেখ করে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আমরা আশা করি, কানাডা সরকার ন্যায়বিচার নিশ্চিত করবে ও আইনের শাসন বজায় রাখবে।’

আরও পড়ুন

বিবিসির প্রতিবেদনের তথ্য, কানাডার টরন্টোর পাশে ব্রাম্পটন শহরে গত রোববার একটি হিন্দু মন্দিরে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনাকে ‘বেপরোয়া হামলা’ বলে উল্লেখ করেছেন মোদি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ বলছে, কিছু বেআইনি কার্যকলাপের তদন্ত চলছে।

আরও পড়ুন