ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত সরকার: মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশন
ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ভারতজুড়ে এ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ পড়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন এমন অভিযোগ করেছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকে বেরও করে দিচ্ছে।
ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাঁদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে। এখন তাঁদের অবৈধভাবে দেশ থেকেও বের করে দিচ্ছে।
ভারতের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।
মুসলিমদের নাম বাদ পড়ার অভিযোগ
তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বর্জনমূলক নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছেন।
ভারতের নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা থেকে একই ব্যক্তির একাধিক নাম, মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে তিনি আপিল করতে পারবেন।
ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়া অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি, এমনটা প্রমাণিত হয় না।
ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার প্রায় সমান।
যুক্তরাষ্ট্রের কমিশনের সদস্য জিন মিলস বলেন, ভারত সরকার নিজ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম ধর্মাবলম্বীদের নিশানা করে তাঁদেরই দেশ থেকে বের করে দেওয়ার ঘটনা ভয়াবহ এক মাত্রা যোগ করেছে।
ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন মিলস।
ভারতের সমালোচনা, যুক্তরাষ্ট্রের অবস্থান
ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি দ্বিদলীয় সংস্থা। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি। এ বিষয়ে নীতিগত সুপারিশও করে তারা। তবে এসব সুপারিশ মানা বাধ্যতামূলক নয়। ভারতের বিষয়ে সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসসিআইআরএফকে পক্ষপাতদুষ্ট বলে পাল্টা–অভিযোগ করেছে। এ ধরনের সমালোচনা বারবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। তাদের বক্তব্য, এসব মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। তবে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
জাতিসংঘ ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে। আর ধর্মান্তরবিরোধী আইন নিয়ে সমালোচকদের বক্তব্য, এটি মানুষের ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে।
ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে বিক্ষোভ হয়েছে। বিরোধী দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এ সংশোধনে হিন্দুত্ববাদী বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা কম—এমন মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভ দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।
গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’। এ নিয়ে ওয়াশিংটন কোনো মন্তব্য করবে না।
জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মোদি সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। তারা এ ক্ষেত্রে কয়েকটি বিষয় তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা ভেঙে ফেলা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন।
জাতিসংঘ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইনটিকে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে আখ্যা দিয়েছে। আর ধর্মান্তরবিরোধী আইন নিয়ে সমালোচকদের বক্তব্য, এটি মানুষের ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে।
নাগরিক অধিকারকর্মীরা মুসলিমদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের আচরণের সমালোচনা করেছেন। তাঁদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পেয়েছে।
ভারত সরকার বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, খাদ্য ভর্তুকি ও বিদ্যুতায়ন কর্মসূচিসহ সরকারের বিভিন্ন নীতির সুফল সব সম্প্রদায়ের মানুষই পাচ্ছেন।
নাগরিক অধিকারকর্মীরা মুসলিমদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের আচরণের সমালোচনা করেছেন। তাঁদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যও ক্রমে বৃদ্ধি পেয়েছে বলে তাঁরা নথিভুক্ত করেছেন।