শুভেন্দু হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারীছবি: ভাস্কর মুখার্জী

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বিধায়ক বৈঠকে শুক্রবার শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘোষণা দেন। তিনি জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনে শুভেন্দুর নামই একমাত্র প্রস্তাবিত হয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে হারান। তিনি নন্দীগ্রামেও জয়ী হয়েছেন, যেখানে ২০২১ সালেও মমতাকে পরাজিত করেছিলেন।