ভারতের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

উড়োজাহাজ দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে এ খবর প্রচার করা হচ্ছে।

বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। উড়োজাহাজটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে বিমানবন্দর থেকে কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে।