প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। গতকাল বৃহস্পতিবার ওডিশার একটি কেন্দ্র থেকে তিন হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। ভাদরাক জেলার ধামরা উপকূলের অদূরে ইনার হুইল দ্বীপে অবস্থিত উৎক্ষেপণকেন্দ্র থেকে অগ্নি-৩ সাগরে নিক্ষেপ করা হয়। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য। অগ্নি-৩ দেড় টন পর্যন্ত ওজনের বোমা বহনে সক্ষম। এটির দৈর্ঘ্য ১৬ মিটার এবং ওজন ৪৮ টন। উৎক্ষেপণের পর এটি খুবই উচ্চগতিতে আবার বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম। অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রটি ভারতের যেকোনো স্থানে মোতায়েন করা সম্ভব।
এনডিটিভি