অধিগৃহীত জমি ফেরতের দাবি পশ্চিমবঙ্গজুড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গুর মামলার রায়ের জের ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অধিগৃহীত জমি ফেরত চেয়ে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে। বর্ধমান, শিলিগুড়ি ও পুরুলিয়ায় অধিগ্রহণ করা কয়েক হাজার একর জমি এখন জমির মালিকেরা ফেরত চাইছেন।
সুপ্রিম কোর্ট ৩১ আগস্ট এক রায়ে বলেছেন, সিঙ্গুরে গাড়ির কারখানা গড়ার জন্য টাটাকে বরাদ্দ দেওয়া ৯৯৭ একর জমির অধিগ্রহণ অবৈধ। এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের সেই জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
পশ্চিমবঙ্গের আরও কয়েকটি এলাকায় বাম সরকারের আমলে অধিগৃহীত জমি ফেরত দেওয়ার আন্দোলন শুরু করেছেন জমির মালিকেরা। তাঁদের দাবি, তাঁদের জমিও ফিরিয়ে দিতে হবে।