প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত। তাই নাগরিকত্ব আইন সংশোধনে সহায়ক অধ্যাদেশ জারির লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ২০০৪ সালের আগে থেকে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে বিপুলসংখ্যক ‘বাংলাদেশি হিন্দুকে’ নাগরিকত্ব দেওয়ার জন্যই অধ্যাদেশটি জারি করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সরকারের ভাষ্য অনুযায়ী, ওই হিন্দু শরণার্থীদের অধিকাংশই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলার সময় সীমান্ত পাড়ি দিয়ে আসাম ও পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। এরপর থেকে তারা সেখানে বাস করছে। এদের নাগরিকত্ব দিয়ে মোদির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ওই দুই রাজ্যে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে লাভবান হতে আশাবাদী।