আর প্রেম করবি?
নিজের কিশোরী মেয়েকে অমানবিকভাবে মারধর ও লাথি মেরে নির্যাতন করেছেন এক বাবা। মেয়েকে তারা বাবা কেন মারধর করছেন? কী তার অপরাধ! আর কারও চোখে অপরাধ না থাকলেও পুলিশ কর্মকর্তা বাবার কাছে মেয়ের বড় অপরাধ, সে গোপনে একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। আর এতেই মহাখাপ্পা সেই পুলিশ বাবা কাণ্ডজ্ঞানহীনভাবে পিটিয়েছেন মেয়েকে। ওই মেয়ের বাবার মত, প্রেম করা যাবে না।
আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের এক খবরে বলা হয়, ওই মেয়ের বাবা ভারতের বেঙ্গালুরুর মাদুরাই এলাকার একজন পুলিশ কর্মকর্তা। তাঁর মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছে, এই খবর জানতে পেয়ে তিনি মেয়েকে লাথিসহ বেধড়ক মারধর করেছেন। পাশ থেকে নিবেদিতা ও অর্চনা নামের দুই তরুণী অমানবিক এই নির্যাতনের ছবি তুলে তা ফেসবুকে পোস্ট দিয়েছেন। আর এতেই বিষয়টি নিয়ে সাড়া পড়ে যায় সাইবার জগতে।
এ ঘটনার পর টনক নড়ে স্থানীয় পুলিশের। তাঁরা ওই মেয়ের বাবাকে থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নথিভুক্ত করেনি পুলিশ। বরং পুলিশ জানিয়েছে, এটা তাঁদের পারিবারিক ব্যাপার। তাই এ কারণে অভিযোগ লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই।