অনাস্থা আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে কংগ্রেস দল। শনিবার রাজ্য কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নভেম্বর মাসে বিধানসভার অধিবেশনে এই প্রস্তাব আনা হবে। তৃণমূলকে চাপে রাখতেই কংগ্রেসের এই প্রতীকী উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। কারণ, বিধানসভায় অনাস্থা প্রস্তাব পাস করানোর ক্ষমতা নেই দলটির। গত বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের রাজ্য বিধানসভায় কংগ্রেস পেয়েছিল মাত্র ৪২টি আসন। ক্ষমতাসীন তৃণমূলের আসন ১৮৪টি। বামফ্রন্ট পায় ৬২টি আসন।
কলকাতা প্রতিনিধি