অনুপ চেটিয়া ১৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিবিআইয়ের বিশেষ বিচারিক হাকিম (আসাম)। বিচারিক হেফাজতে তাঁর এ রিমান্ড মঞ্জুর করা হয়। আজ টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।
অনুপের আইনজীবী বিজন মহাজন সাংবাদিকদের বলেন, রিমান্ড শেষে আগামী ৫ ডিসেম্বর তাঁকে (অনুপ) আদালতের সামনে হাজির করতে বলা হয়েছে।
১০ নভেম্বর দিবাগত গভীর রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের হাতে অনুপকে তুলে দেয় বাংলাদেশের কারা কর্তৃপক্ষ। অনুপ চেটিয়ার সঙ্গে তাঁর দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়। অনুপকে আসামের গোলাঘাটে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ভারত সরকার।